ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে এপির উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম (এপি)’র আওতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর জামালপুর পৌরসভার বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান। মুখ্য আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।’

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, ওয়ার্ল্ড ভিশনের এপির শিশু সুরক্ষা কর্মকর্তা সরজ হিউবার্ট গমেজ, হযরত শাহজামাল (রহ.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুয়াবাড়িয়া গ্রাম উন্নয়ন কমটিরি সভাপতি মো. আছাদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মারিও মুক্তি মন্ডল। সভায় জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩০টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, উন্নয়ন সংঘের কর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৬০ জন প্রতিনিধি অংশ নেন।

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় হংকং জনগণের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে এরিয়া প্রোগ্রামের কাজ শুরু করেছে। শিশু সুরক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য, জীবীকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিক্ষা উন্নয়নে এরিয়া প্রোগ্রাম ভূমিকা রাখবে বলে জানা যায়। এক হাজার ৫০০ শিশুকে স্পন্সরশিপ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে এপির উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৭:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১