ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জনবিচ্ছিন্ন দলই নির্বাচন বর্জনের কথা বলে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনবিচ্ছিন্ন দলই নির্বাচন বর্জনের কথা বলে। যাদের রাজনীতি জনগণনির্ভর, তারা নির্বাচন বর্জন করে না।

৯ অক্টোবর সন্ধ্যায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গুনিয়া শাখা আয়োজিত চেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

‘বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, ২০ দলীয় জোট নিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে’ এবিষয়ে জানতে চাইলে ড. হাছান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি যে ২০ দলীয় জোট বলছে, সেই জোট থেকে বেশ কয়েকটি দল পালিয়ে গেছে। এখন ২০ দলীয় জোট যে কত দলীয় জোট, সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। বিএনপি নেতারা যে বলছেন, সব দলকে নিয়ে আন্দোলন করবেন, তাদের মধ্যের ঐক্যটাই তো ভেঙে গেছে। ‘আগের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগেও বর্জনের কথা বলেছিল, শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। যেসমস্ত দলের কোনো জনভিত্তি নেই, নির্বাচন বর্জনের কথা তারাই বলে। বিএনপিকে যদি জনমুখী রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে হয়, তাহলে নির্বাচনে অংশ নেবার কোনো বিকল্প নেই।’ ‘আমি আশা করবো, বিএনপি অতীতের মতো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন বর্জনের দিকে যাবে না’ বলেন তথ্যমন্ত্রী।

এর আগে রাঙ্গুনিয়া উপজেলা মিলনায়তনের অনুষ্ঠানে অনলাইনে দেয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতে স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সেইমতে বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে রাঙ্গামাটির জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ অভেদানন্দ ব্রহ্মচারী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং আয়োজনটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া

পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী অফিসার মো: ইফতেখার ইউনুচ, সহকারী কমিশনার ভূমি বাবু রাজীব চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

জনবিচ্ছিন্ন দলই নির্বাচন বর্জনের কথা বলে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১