ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

ইরানের কাছে ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে : পরমাণু সংস্থা প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ৯ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান।

পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের হিসাবের চেয়েও বেশি আছে।”

তিনি বলেন, “আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।”

তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লীতে জ্বালানির সংকট দেখা দেবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে ২০১৫ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশী সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে ইরান।

এতে বলা হয়, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম, এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।

চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি সমৃদ্ধ করতে হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইরানের কাছে ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে : পরমাণু সংস্থা প্রধান

আপডেট সময় ০৭:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১