ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু

শেরপুরে র‌্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

হেরোইনসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামে ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ মো. কাজল মিয়া (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের মো. ওহাব বেপারীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামস্থ ৬০ নম্বর ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. কাজল মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে র‌্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১