ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ৫ অক্টোবর বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি মুর্তজার জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি।

মাশরাফির ৩৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিজেদের ভেরিফাইড পেইজে মাশরাফির উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি। ৩৯০ আন্তর্জাতিক উইকেট এবং ২৯৫৫ রান। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা তার দেশের হয়ে সর্বোচ্চ। মাশরাফি মর্তুজাকে জন্মদিনের শুভেচ্ছা।’

২০০১ সালের ৮ নভেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয় মাশরাফির। জিম্বাবুয়ে দলের ঐ সফরেই ওয়ানডে অভিষেক ঘটে তার। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি।

হাঁটুর ইনজুরির কারনে টেস্ট ক্যারিয়ার দীর্ঘ না হলেও, সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন মাশরাফি। ২২০ ওয়ানডেতে ২৭০ ও ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট নেন তিনি। ৩৬ টেস্টে ৭৮ উইকেটও রয়েছে মাশরাফির।

ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন মাশরাফি। তার নেতৃত্বে ৮৮ ওয়ানডেতে ৫০ জয় ও ২৮টি টি-টোয়েন্টিতে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। ১ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাশরাফি।

ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি মাশরাফি। তবে সাম্প্রতিক সময়ে ২২ গজেও দেখা যায়নি তাকে। ২০২০ সালের মার্চে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১