ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ খেলোয়াড় হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রথম হারের স্বাদ পেলেন লিওনেল মেসি। রোববার লিগ ওয়ানের ম্যাচে রেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে পিএসজি। ফলে লিগে শতভাগ সফলতার সুচনার অবসান ঘটেছে ক্লাবটির।

এদিকে লিগের আরেক ম্যাচে সাবেক সভাপতি বার্নার্ড টাপির মৃত্যুশোকে মুহ্যমান মার্শেই ০-২ গোলে হেরে গেছে লিলির কাছে।

রোয়াজন পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মেসির একটি ফ্রি কিকের বল ফিরে আসে ক্রসবারে লেগে। এর পরেই বিরতিতে যাবার মুহুর্তে ৪৫ মিনিটে গায়েতান লেবার্দের ভলিতে এগিয়ে যায় রেনে। লিগে এটি ছিল তার ষষ্ঠ গোল। বিরতি থেকে ফেরার পর ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ফ্লাভিয়েন টেইটের গোলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি।

পরে কিলিয়ান এমবাপ্পে একটি গোল অবশ্য পরিশোধ করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে টানা আট ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা থেকে ছিটকে পড়ল প্যারিস জায়ান্টরা।

খেলা শেষে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন,‘ ম্যাচটি আমরা ভালভাবে শুরু করতে পারিনি। তবে ২৫-৩০ মিনিট মৌসুমের সেরা খেলাটাই খেলেছি। গোল করতে না পারাটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আমরা দুই গোল হজম করেছি, এটি মেনে নেয়া কঠিন।’

এপ্রিলের পর এই প্রথম লিগে পরাজয় বরণ করতে হল পিএসজিকে। এর আগে গত মৌসুমে লিলির কাছে হারটিই ছিল পিএসজির শেষ পরাজয়।

পিএসজির হয়ে দ্বিতীয় বারের মত নেইমার, এমবাপ্পে ও এঞ্জেল ডি মারিয়ার সঙ্গে একাদশে নেমেছিলেন মেসি। এটি ছিল মেসির দ্বিতীয় লিগ ম্যাচ। এর আগে হাঁটুর ইনজুরির কারনে লিগের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপার স্টার।

২০১৮ সালে থমাস টাচেলের অধীনে শুরুতে টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড অতিক্রম করতে চাওয়া পিএসজি গতকালও জয়ের সুযোগ সৃস্টি করেছিল। ম্যাচের মাঝপথে গোলের বেশ কটি সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি।

রেনের সিমানায় বল নিয়ে ঢোকার পরও গোল করতে ব্যর্থ হয়েছেন পিছলে পড়ে যাওয়া ব্রাজিলীয় তারকা নেইমার। স্বাগতিক রক্ষনভাগকে পরাস্ত করার পরও শেষ পর্যন্ত্র একই ভাবে গোলমুখে গিয়ে ব্যর্থ হয়েছেন ফরাসি আন্তর্জাতিক এমবাপ্পে।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সিটির বিপক্ষে পিএসজির হয়ে গোল করা মেসিকে নিয়ে বাড়তি উচ্ছাস থাকলেও ব্যর্থ হয়েছেন তিনিও। লিগ ওয়ানে গোলের খাতা প্রায় খুলেই ফেলেছিলেন এই আর্জেন্টাইন। ম্যাচের বয়স আধাঘন্টা পার হবার পর ২৫ গজ দূর থেকে মেসির নেয়া ফ্রি কিকের শটের বল বাঁক নিয়ে প্রতিপক্ষের জালে প্রবেশের পথে বাঁধা পায় ক্রসবারে।

এসব ব্যর্থতার খেসারত পিএসজিকে দিতে হয়েছে পরাজিত হ্রয়ার মধ্য দিয়ে।

রোববার অনুষ্ঠিত লিগ ওয়ানের বাকী ম্যাচে এ্যাঞ্জার্স ৩-২ গোলে মেজকে, মোনাকো ৩-০ গোলে বর্দুকে ও নঁতে ২-০ গোলে ট্রয়েসকে পরাজিত করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

আপডেট সময় ০৭:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১