ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাহিমুল ইসলাম জয়ের মরদেহ বাড়িতে নেয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার মরদেহ এক নজর দেখতে এলাকার লোকজন বাড়িতে ভিড় করেন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাতে গিয়ে রাহিমুল ইসলাম জয় (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছে।

২ অক্টোবর বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার সাতপোয়া গ্রামের অধিবাসী ও সরিষাবাড়ী পৌরসভার কর শাখার কর্মচারী রফিকুল ইসলাম দুলালের ছেলে। সে সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাহিমুল ইসলাম জয় ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ী সড়কের সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেল সাড়ে চারটার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু তাঁর আগেই সে মৃত্যুবরণ করে। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৮:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১