ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিং আইডির পরিচালক সাইফুল দু’দিনের রিমান্ডে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাজধানী ঢাকার ভাটারা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

২ অক্টোবর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন একজনের অভিযোগের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এ মামলা সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত করছে। সাইবার পুলিশ সেন্টার মামলার অন্যতম অভিযুক্ত মো. সাইফুল ইসলামকে গুলশান থানা এলাকা থেকে গ্রেপ্তারর করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিং আইডির পরিচালক সাইফুল দু’দিনের রিমান্ডে

আপডেট সময় ০৮:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১