ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে বেলা ১১ টায় একটি শোভাযাত্রা বের করা হয়।

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, এনজিও কর্মী মোফাজ্জল হক আলম, শিক্ষার্থী ছামছুন্নাহার স্মৃতি প্রমুখ।

বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা সংস্কৃতিতে কন্যা শিশুদের সম্পৃক্তকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১