ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনা’র জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেওয়া হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ২৮ সেপ্টেম্বর সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেওয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর রাতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৯৫৬ ডোজ, চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৬৬ লাখ ৯৫ হাজার ৮২৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৪৩৬ ডোজ।

এদিকে দেশে এ পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭১ লাখ ৭৩০ জন আর নারী ১ কোটি ৪৪ লাখ ৫ হাজার ২৮৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৫ লাখ ২৯ হাজার ১০৯ জন আর নারী ৭১ লাখ ৪ হাজার ৬২৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৮৮৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৬৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ১ লাখ ৩৭ হাজার ৮৪৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ৪২ হাজার ৫১ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ।

২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭১৬ জন নিবন্ধন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা’র জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেওয়া হয়েছে

আপডেট সময় ০৫:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১