ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানে অনুশীলন ম্যাচ খেলবে না বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওমানে অনুশীলন ম্যাচ খেলবে না বলে সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

জৈব-সুরক্ষা বলয় এবং দুবাইতে ছয় দিনের কোয়ারেন্টাইনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওমান থেকে আসা ব্যক্তিদের দুবাইতে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিসিবির এক কর্মকর্তা জানান,ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন খেলার জন্য ওমানের সাথে আলোচনা করেছিল করছে বাংলাদেশ। কিন্তু কোয়ারেন্টাইনের ইস্যুর কারনে শেষ মুহূর্তে আলোচনা বন্ধ হয়ে যায়।

বিশ্বকাপের আগে ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ । এই দু’টি ম্যাচই বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলন লড়াই হবে।

কিন্তু জৈব-সুরক্ষা পরিবেশে ওমানের মাস্কাটে অনুশীলন ক্যাম্প রয়েছে বাংলাদেশ দলের । বিশ্বকাপের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা।
প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দু’টি অনুশীলন ম্যাচ খেলতে দুবাই যাবে মাহমুদুল্লাহ রিয়াদরা।

প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউগিনি।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাই পর্ব পেরোতে সক্ষম হলে মূল পর্ব বা সুপার টুয়েলভ-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানে অনুশীলন ম্যাচ খেলবে না বাংলাদেশ

আপডেট সময় ০৮:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১