ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের কাছে বৃহস্পতিবার একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। এর পরই হালাকারী নিজের গুলিতে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।

মেমফিসের পূর্বদিকে কোলিয়ারভিল উপশহরের ক্রোগের নামের একটি গ্রোসারি শপে এই হামলা চালানো হয়।

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের বলেন, হামলার শিকার লোকদের মধ্যে ‘অনেকে গুরুতর আহত’ হয়েছেন এবং এই মর্মান্তিক হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।

তিনি বলেন, এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে সমবেত হয়েছে, পুলিশ ভবনটি খালি করতে সহায়তার জন্য কর্মচারী ও ক্রেতাদের বেড়িয়ে আসার নির্দেশ দেয়।

এই হামলায় দোকানটিতে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কর্মকতারা সেখানে গিয়ে লোকদের ফ্রিজের মধ্যে এবং তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা অবস্থায় পান।

এই হামলার ঘটনা এফবিআই এবং অন্যান্য সংস্থা তদন্ত করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১২

আপডেট সময় ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১