ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডস- এর একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকাগামি একটি কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।এ সময় পাবনা থেকে জামালপুরগামি ‘নাইফ পরিবহন’-এর একটি বাস-এর সঙ্গে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১