ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও তার কাছ থেকে উদ্ধার ১৬ বোতল বিদেশী মদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর বেপারীপাড়া গ্রামে ২২ সেপ্টেম্বর মধ্য রাতে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. শাহীন আলম (১৯)। তিনি নালিতাবাড়ী উপজেলার ভূরুঙ্গা কালাপানি গ্রামের মো. নওশেদ আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর মধ্য রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর বেপারীপাড়া গ্রামের জনৈক আব্দুল মজিদের ধানের চাতালের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৬ বোতল বিদেশী মদ ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। বিদেশী মদের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১