ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকালও মারা গিয়েছিল ২৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার কমেছে দশমিক ৯৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ যা আজ কমে হয়েছে ৪ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। গতকাল ২৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। দেশে এ পর্যন্ত ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২১ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৮০ জন। শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৬ দশমিক ০৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৩ জন করে, খুলনা ও সিলেট বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১