ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ফায়ারসার্ভিসের ডুবুরিরা রাকিবকে সন্ধানের চেষ্টা করে। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নদীতে ডুবে রাকিব হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

নিখোঁজ রাকিব ঘোনারপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। তবে জামালপুর ফায়ারসার্ভিস থেকে চার সদস্যের ডুবুরি দল সন্ধানের চেষ্টা করছে।

নিখোঁজ শিক্ষার্থীর মা রাশেদা বেগম জানান, রাকিব মৃগিরোগে আক্রান্ত ছিল। ১৫ সেপ্টেম্বর দুপুরে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার দলের প্রধান রকিবুল ইসলাম জানান, চার সদস্যের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ০৮:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১