ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সমাজবিজ্ঞানী ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা চৌধুরী মারা গেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহ… রাজিউন)।

তিনি ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জোহর নামাজের পর মগবাজারে তার বাসভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আছরের পর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে তার চট্টগ্রামের লালদীঘি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে চতুর্থ জানাজা শেষে রাউজানের গহীরা গ্রামে তাকে দাফন করা হবে।

মাসুদা এম রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী ও সদালাপী শিক্ষক ছিলেন মাসুদা এম রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার পাশাপাশি সহপাঠ কার্যক্রমেও অধ্যাপক মাসুদা চৌধুরী ছিলেন আন্তরিক ও নিবেদিতপ্রাণ। মাসুদা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট আন্দোলনেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি শিক্ষার্থীবান্ধব একজন অধ্যাপক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সমাজবিজ্ঞান অঙ্গন একজন নিষ্ঠাবান শিক্ষককে হারালো।

শোকবার্তায় উপাচার্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সমাজবিজ্ঞানী ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা চৌধুরী মারা গেছেন

আপডেট সময় ০৫:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১