ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের অকল্যান্ডে লকডাউনের সময় বাড়ানো হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে লকডাউনের সময় অন্তত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ১৩ সেপ্টেম্বর এ ঘোষণা দেন।

তিনি বলেন, আরো কিছু লোক করোনায় আক্রান্ত হওয়ায় নগরীর ২০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার আদেশ পালন করতে হবে।

তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে গত ১৭ আগস্ট দেশজুড়ে লকডাউন জারি করা হয়। কিন্তু গত সপ্তাহে ঘরে থাকার আদেশ তুলে নেয়া হলেও অকল্যান্ডে তা জারি থাকে।

আগামী ২১ সেপ্টেম্বরের আগে এ আদেশ তুলে নেয়ার সম্ভাবনাও আরডার্ন নাকচ করে দেন।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর অকল্যান্ডে নতুন করে ৩৩টি কমিউনিটি সংক্রমণ রেকর্ড করা হয়।

এ কারণে অতি দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে আরডার্ন সতর্ক বলে তিনি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নিউজিল্যান্ডের অকল্যান্ডে লকডাউনের সময় বাড়ানো হয়েছে

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১