ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ১৩ সেপ্টেম্বর এ কথা জানানো হয়েছে।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলছে, পরমাণু শক্তিধর দেশটি তার প্রতিবেশী ও অন্যান্যদের দেশের জন্যে হুমকি হয়ে দেখা দিয়েছে।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, ১১ ও ১২ সেপ্টেম্বর ক্রুজ ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়।

ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫শ’ কিলোমিটার বা ৯শ’ ৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি জাপানের অনেক অংশেও আঘাত হানতে সক্ষম।

নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ছবি রোডং সিনমুন পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এতে ক্ষেপণাস্ত্রটিকে ‘গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমটিতে পরীক্ষা সফল হওয়ার কথা তুলে ধরে বলা হয়েছে, এটি শত্রু বাহিনীর বিরুদ্ধে আরো একটি কার্যকর প্রতিরোধের উপায়।

এদিকে বিশ্লেষকরা এ পরীক্ষাকে অস্ত্র প্রযুক্তিতে উত্তর কোরিয়ার অগ্রসরতা প্রমাণ হিসেবে দেখছেন ।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেনি। কারন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

তবে দেশটি অতীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়ে কঠোর নিষেধাজ্ঞায় পড়েছে।

কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে এটাই প্রমাণ করেছে খাদ্যের ঘাটতি ও অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও দেশটি অস্ত্র তৈরিতে সক্ষম।

যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে একটি বিষয় সামনে এলো যে, দেশটি তার সামরিক কর্মসূচির ওপর গুরুত্ব অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দেশটি তার মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তর কোরীয় বিষয়ক দূত সুং কিম পিয়ংইয়ংয়ের সাথে যে কোন জায়গায় যে কোন সময়ে বসার বিষয়ে একাধিকবার আগ্রহ ব্যক্ত করেছেন। কিন্তু এ বিষয়ে এখনও উত্তর কোরিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া মেলেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আপডেট সময় ০৫:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১