ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

দেশে করোনায় ৫৮ জনের মৃত্যু : আক্রান্তের হার ৮.৭৬ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। গতকাল ৫২ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৪ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ২ হাজার ৫৮৮ জন এবং আক্রান্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ৬ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ২৯৪ জন, ৬৪ দশমিক ৫৪ শতাংশ এবং নারী ৯ হাজার ৫০০ জন, ৩৫ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৬ জন, ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৫০ জন সরকারি হাসপাতালে এবং ৮ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৯১ জন বেশি শনাক্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ০৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩১ শতাংশ কম।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। ঢাকায় শনাক্তের হার ৮ দশমিক ৭৯ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৬ জন। যা ৭ দশমিক ৮৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮ জন। গতকাল ৯ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৯১ লাখ ৭৫ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৮৪০ জন। গতকালের চেয়ে আজ ২২৩ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ২১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৭ শতাংশ বেশি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ৩৭৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ১১৭টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৫৪১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৫২৮ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ১৩ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেশে করোনায় ৫৮ জনের মৃত্যু : আক্রান্তের হার ৮.৭৬ শতাংশ

আপডেট সময় ০৯:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১