ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা পেলেন প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্বল্পসেবা প্রণোদনা উপজেলায় ৪০ জন উদ্যোক্তার মধ্যে ৩২ লাখ ৬০ হাজার টাকা ঋণ দেওয়া হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ইসলামপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে ১২ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মধ্যে ঋণের টাকার চেক হস্তান্তর করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, ইউসিসি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার কলি, ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনিন আক্তার পলি প্রমুখ উপস্থিত ছিলেন।

গরু মোটা তাজাকরণ ও বিভিন্ন ব্যবসা খাতের পল্লী উদ্যোক্তাদের পর্যায়ক্রমে প্রণোদনা ঋণ দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা পেলেন প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ

আপডেট সময় ০৬:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১