ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শ্রীবরদীতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সদস্যদের ওপর একটি সংঘবদ্ধ চক্রের হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করার পর দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ আগস্ট সকালে এ তথ্য নিশ্চিত করেন শ্রীবরদী থানা পুলিশের ওসি বিল্পব কুমার বিশ্বাস। তিনি জানান, ৪ আগস্ট রাতে ইউএনও অফিসের সিএ কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তিনি বলেন, এখন মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে ৪ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতের দুইজন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঝগড়ারচর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় লকডাউনের বিধি ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে একটি তৈরি পোশাক বিক্রির দোকান মালিকসহ আশপাশের আরও কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়।

এর পরপরই স্থানীয় কতিপয় ব্যবসায়ী ও একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ওই সংঘবদ্ধ চক্রটিকে প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে হামলাকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় আহত হন বিজিবি ৩৯ ব্যাটালিয়ানের সদস্য রবিউল ইসলাম, সবুজ মিয়া, পুলিশের এএসআই আজহারুল হক, কনস্টেবল জান্নাত মিয়া ও ভ্রাম্যমাণ আদালতের একজন পেশকারসহ বেশ কয়েকজন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শ্রীবরদীতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১