ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে ভেজাল গুড়ের দুই কারবারি কারাগারে

শেরপুরে সাজাপ্রাপ্ত ভেজাল গুড়ের দুই কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ভেজাল গুড়ের দুই কারবারিকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

এ সময় ভেজাল গুড়ের কারবারি স্থানীয় হাতেম আলীর ছেলে সাজল (৪২) ও ঈমান আলীর ছেলে আব্বাস উদ্দিনকে (৪৬) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুইজনকে দণ্ড দিয়ে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠায়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দশানীপাড়া এলাকায় দুটি কারখানায় দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আখের রস ছাড়া শুধু চিনি, ময়দা, ডালডা, চিটাগুড় ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরিসহ বাজারজাত করে আসছিল সজল ও আব্বাস উদ্দিন। এনএসআইয়ের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ৪ আগস্ট দুপুরে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। সেইসাথে ভেজাল গুড় ও গুড় তৈরিতে ব্যবহার করার জন্য রাখা মানব শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধ্বংস করে।

ভেজাল গুড়

অভিযানকালে এনএসআইয়ের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আসিফ রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করার দায়ে সাজলকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল দেন। অন্যদিকে আব্বাস উদ্দিনকে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ড করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম আসিফ রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে ভেজাল গুড়ের দুই কারবারি কারাগারে

আপডেট সময় ০৭:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১