ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩১ জুলাই ইসলামপুর ফকিরপাড়া পাইলিংঘাটে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে প্রবীর কর্মকার, অমল ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সামছুল হক অভিযোগ করে বলেন, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির ফলে সেতুর ক্ষতিসহ নদের তীরে বসতবাড়ি ও জেগে উঠা ফসলী জমি ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।

ফলে এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনের নিকট নদ থেকে অবৈধ ড্রেজারে খণিজ সম্পদ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১