ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

থাইল্যান্ডে করোনায় প্রতিদিন মৃত্যুর রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ থাইল্যান্ডে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও সংক্রমণ বাড়ছে ক্রমাগত৷ টোকিও অলিম্পিক আয়োজকেরাও গেমসে সংক্রমণের সর্বোচ্চ বৃদ্ধির কথা জানিয়ে উদ্বিগ্ন৷ খবর ডয়চে ভেলের।

থাই স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, দেশে ২৯ জুলাই নতুন সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ এবং মারা গেছেন ১৬৫ জন৷

মহামারির সময়ের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নিয়েছে৷ ডেল্টা ভাইরাসের বিস্তারই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে৷

দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার ৩০ জন এবং তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট চার হাজার ৫৬২ জন৷

সংক্রমণের এই উর্ধ্বগতির কারণে কম্বোডিয়া থাইল্যান্ডের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সীমান্তের বেশ কয়েকটি প্রদেশে লকডাউন দেয়া হয়েছে৷

প্রধানমন্ত্রী হুন সেন এক বার্তায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের ঘরবন্দি থাকতে এবং জনসমাবেশে যেতে নিষেধ করেন৷

ফেসবুকে পোস্ট করা আদেশে প্রধানমন্ত্রী বলেন, করোনার ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রোধ করতেই এই সাময়িক লকডাউন দেওয়া হয়েছে৷ বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ খবর রাখারও অনুরোধ করেন তিনি সবাইকে৷

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা

থাইল্যান্ডে করোনায় প্রতিদিন মৃত্যুর রেকর্ড

আপডেট সময় ১২:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১