ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের

অ্যামোনিয়ার দূষণ বন্ধ ও ক্ষতি পূরণের দাবিতে তারাকান্দিতে মানববন্ধন

যমুনা সার কারখানার অ্যামোনিয়ার দূষণ বন্ধ ও ক্ষতি পূরণের দাবিতে তারাকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

যমুনা সার কারখানা থেকে নির্গত অ্যামোনিয়ার দূষণ বন্ধ ও ক্ষতি পূরণের দাবিতে তারাকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাসের দূষণ প্রতিরোধ ও বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে যমুনা সার কারখানা এলাকার ভুক্তভোগি এলাকাবাসী। ২২ জুলাই সকালে তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকার যমুনা সার কারখানা সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ নটেরডেম কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম মনির, হবিগঞ্জ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, বাংলাদেশ রেলওয়ের সহকারী কর্মকর্তা মাকসুদুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি সোয়াইফ সোহাগ, সম্পাদক মন্জুরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

বক্তারা মানববন্ধনে ১০ দফা দাবি তুলে ধরে বলেন, অ্যামোনিয়া দূষণ অবিলম্বে বন্ধ করুন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মচারীদের পদচ্যুত করতে হবে। যতদিন পর্যন্ত অ্যামোনিয়া দূষণ বন্ধ না হয় ততদিন পর্যন্ত দূষণের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শিল্প, কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী চাকরি, ক্ষয়-ক্ষতি বিষয়ে সংবাদকর্মীদের সংবাদ প্রকাশ/প্রচার করার স্বার্থে প্রয়োজনীয় তথ্য প্রদান, সার কারখানা কর্তৃপক্ষ কারখানার চারপাশে যথেষ্ঠসংখ্যক বৃক্ষ রোপণ, ইটিপি স্থাপন ও তরল বর্জ্য নিষ্কাসনের ব্যবস্থা করতে হবে বলে মানববন্ধনে বক্তারা দাবি জানান।

এ ব্যাপারে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন মঈনুল হক জানান, এ বিষয়টি ইতিমধ্যে হেডঅফিস থেকে পরিদর্শন করে গেছে। আর হুট করে এলাকাবাসী আবার মানববন্ধন করেছে সেটাতো আমরা জানি না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

অ্যামোনিয়ার দূষণ বন্ধ ও ক্ষতি পূরণের দাবিতে তারাকান্দিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১