ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার পূর্ব ফুলবাড়িয়া এলাকায় ১৬ জুলাই বিকালে অভিযান চালিয়ে ১৩৮টি ইয়াবা বড়িসহ মো. হৃদয় আহম্মেদ (১৯) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কলাবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকায়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ জুলাই বিকাল পৌনে ছয়টার দিকে জামালপুর পৌরসভার পূর্ব ফুলবাড়িয়া সাহাপুর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার জামালপুর মডেল হাই স্কুলের পশ্চিম উত্তর পাশে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ১৩৮টি কথিত ইয়াবা বড়ি, নগদ ৫ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক মূল্য ১২ হাজার ২৫০ টাকা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১