ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাদারগঞ্জের লোকালয়ের অজগরটির ঠাঁই হলো বন বিভাগের খাঁচায়

অজগর সাপটিকে উদ্ধার করে শেরপুর নিয়ে যাওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
অবশেষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জালে ধরাপড়া ১০ ফুট লম্বা অজগরটির স্থান হলো বন বিভাগের খাঁচায়। ১৩ জুলাই বিকালে শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি দল অজগর সাপটিকে উদ্ধার করে শেরপুর নিয়ে যায়। এর আগে মাদারগঞ্জ থানা পুলিশ সাপটিকে উপজেলার তারতাপাড়া গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শেরপুর বন বিভাগের রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এই লোকালয়ে অজগরটি থাকার কথা নয়। কোন বন্যার সময় এটি ভারতের আসাম থেকে এখানে আসতে পারে। কোন ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অভুক্ত এই অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসতে পারে।

উল্লেখ যে, ১৩ জুলাই ভোরে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া নতুন বাজার এলাকার কৃষক মুসলিম উদ্দিনের সুপারী বাগানের ঘের দেওয়া জালে আটকে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর। এই প্রথম মাদারগঞ্জে অজগর এর দেখা পাওয়া গেলো। শত বছরেও এই অঞ্চলে অজগর উদ্ধারের কোন ইতিহাস নেই। জীবিত অজগরটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় করে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জের লোকালয়ের অজগরটির ঠাঁই হলো বন বিভাগের খাঁচায়

আপডেট সময় ১২:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১