ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে করোনায় মৃত্যু ১, নতুন শনাক্ত ৫৪ জন, শনাক্ত হার ১৭.১৯

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনাভাইরাসে একজন মারা গেছেন এবং নতুন করে ৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ১৪ জুলাই জামালপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, ইসলামপুর উপজেলার ৭৪ বছর বয়সী একজন বৃদ্ধ ১২ জুলাই বাসায় মারা যান। ওইদিন নমুনা সংগ্রহ করে ১৩ জুলাই পরীক্ষার পর ওই মৃত ব্যক্তির করোনা পজেটিভ আসে। এর আগে ১৩ জুলাইয়ের তথ্যে সরিষাবাড়ী উপজেলার ৬৫ বছর বয়সী পুরুষ ব্যক্তির মৃত্যুর কথা জানানো হয়। তিনিও বাসায় মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৯৩ শতাংশ।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৬৬ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৭ জন কম শনাক্ত হয়েছে।

জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ কম।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে- জামালপুর সদরে ২৪ জন (নান্দিনা ৫ জন, নয়াপাড়া, সদর ৪ জন, আমলাপাড়া, কাছারীপাড়া, সর্দারপাড়া, চন্দ্রা ২ জন, ব্যাংক কলোনী, বনপাড়া, লক্ষীরচর, ফুলবাড়িয়া, মৃর্ধাপাড়া, স্টেশনপাড়া, হরিপুর, পলাশতলা ও নারিকেলী) রয়েছে। মেলান্দহে ৩ জন রয়েছেন। মাদারগঞ্জে ৫ জন (মাদারগঞ্জ, জোড়খালী, মোসলেমাবাদ, তারতাপাড়া ও জুনাইল) রয়েছে। ইসলামপুরে ২ জন (কিংজাল্লাহ (মৃত ব্যক্তির নমুনা) ও পোড়ারচর) রয়েছে। সরিষাবাড়ীতে ৭ জন (আরামনগর ২ জন, শিমলাপল্লী ৩ জন, রুদ্রবয়ড়া ও চর আদ্রা) রয়েছে। দেওয়ানগঞ্জে ৭ জন (চেংটিমারী, চিকাজানী, কাজলাপাড়া, কৈবধ্যপাড়া ও দেওয়ানগঞ্জ ৩ জন) রয়েছে। বকশীগঞ্জে ৬ জন (দরিপাড়া ২ জন, চন্দ্রপাড়া, উজান ভাটিপাড়া ও সূর্যনগর ২ জন) রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট ২৮,৬৫৯ জনের নমুনা পরীক্ষায় জনের ৩,৬১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় বাসায় সুস্থ হয়েছেন ৪৫ জন। তাদের মধ্যে জামালপুর সদরে ৩৬ জন, মাদারগঞ্জে ১ জন, ইসলামপুরে ১ জন, সরিষাবাড়ীতে ২ জন ও বকশীগঞ্জে ৫ জন রয়েছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ সুস্থতার হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। গতকাল জামালপুর সদরে ২৭ জন, মেলান্দহে ৩ জন, মাদারগঞ্জে ৩ জন, সরিষাবাড়ীতে ৭ জন, দেওয়ানগঞ্জে ২ জন ও বকশীগঞ্জে ৬ জন মিলে মোট ৪৮ জন সুস্থ হয়েছিলেন। গতকালের চেয়ে আজ ৩ জন কম সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৪ জন।

জামালপুর হাসপাতাল থেকে এ পর্যন্ত ৪১ জন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে করোনায় মৃত্যু ১, নতুন শনাক্ত ৫৪ জন, শনাক্ত হার ১৭.১৯

আপডেট সময় ০৪:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১