ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নকলায় লকডাউনে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরের নকলায় ১৩ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

৯ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৩ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাওছার আহম্মেদ ও সালাউদ্দিন বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকের মাধ্যমে পুরো উপজেলায় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার করেছি। তারপরেও যারা সরকারি নির্দেশনা না মেনে সরকারের ডাকা প্রথম সাতদিনের লকডাউন অমান্য করে বিনা কারণে মাস্ক পরিধান ছাড়া বাজারে ঘুরাফেরা করেছে, দোকানপাট খুলে এবং স্বাস্থ্যবিধি না মেনেছে আমরা তাদের ওই জরিমানা করেছি। জরিমানার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নকলায় লকডাউনে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ১০:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১