ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দিবেন থিয়াগো সিলভা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউরো ২০২০ আসরের চার সেমি ফাইনালিস্ট দলে অন্তত একজন করে প্রতিনিধি রয়েছে চেলসির। কোপা আমেরিকার আসন্ন ফাইনালেও তাদের প্রতিনিধিত্ব থাকছে। কারণ আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল দলের নেতৃত্বই দিতে যাচ্ছেন চেলসি অধিনায়ক থিয়াগো সিলভা।

ফলে এবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি যারাই জিতুক তার অংশিদারিত্ব যে চেলসি পাচ্ছে তাতে কোন সন্দেহই আর থাকছে না। কিন্তু থিয়াগো সিলভা যদি দক্ষিন আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে পারেন তাহলে আমরা চেলসিকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নদের হোম বলে উল্লেখ করতে পারব।

করোনা মহামারির কারণে বিলম্বে শুরু হওয়া এই বছরের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে অধিনায়ক সিলভার ব্রাজিল। এই পথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন সেমি-ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। অথচ গ্রুপ পর্বে এইে দলটিকেই ৪-০ গোলে ধ্বসিয়ে দিয়েছিল সেলেকাওরা।

তবে চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হয়ে একমাত্র জয়সুচক গোলের মালিক লুকাস পাকুয়েটা এসি মিলানে খেললেও গত গ্রীষ্মে তিনি ক্লাবটি ছেড়ে যোগ দিয়েছেন অলিম্পিক লিওনাইসে। গোলদাতা হিসেবে তিনি খুব একটা পরিচিতি না পেলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অনেক সময় তাদের মত খেলোয়াড়রাই নায়ক হয়ে উঠতে পারেন।

এদিকে ২০০৮ সালে ২১ বছর বয়সে অলিম্পিক শিরোপা জয়ের পর প্রথমবারের মত মেসির নেতৃত্বে আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে আর্জেন্টিনা। সূত্র: বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দিবেন থিয়াগো সিলভা

আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১