ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্তের কাছে গতকাল বৃহস্পতিবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯ ভাগ। সাক্রামেন্টোসহ পার্শ্ববর্তী বিভিন্ন নগরীতে ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পার্শ্ববর্তী নেভাদার কার্সন সিটি থেকে ৭৫ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভূ-পৃষ্ঠের সামান্য গভীরে মাঝারি মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফা ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এ দুই রাজ্যের বিভিন্ন অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সানফ্রান্সিসকো ক্রোনিকল সাংবাদিক ডাস্টিন গার্ডিনার টুইট বার্তায় জানিয়েছেন, ‘সাক্রামেন্টোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে বাসা-বাড়ির দরজা জানালার খড়খড়ি ও ঘরের ঝুলন্ত বাতি কেঁপে উঠতে দেখা যায়।’

ক্যালিফোর্নিয়ার গভর্ণর দপ্তরের জরুরি সেবা বিভাগ জানায়, তারা পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষন’ করছে।

তারা টুইট বার্তায় জানায়, এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আর কয়েক ঘণ্টার মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৮:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১