ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

বকশীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সাবেক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাবিবা বেগম (৬৫) নামে সাবেক এক পরিবার কল্যাণ সহকারী মারা গেছেন। ৩ জুলাই বিকাল সাড়ে ৫টায় তিনি নিজ বাড়িতে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা আবদুস সাত্তারের স্ত্রী সাবেক পরিবার কল্যাণ সহকারী হাবিবা বেগম কয়েক মাস যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

একারণে ৩ জুলাই বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাবিবা বেগমের র‌্যাপিড এন্টিজেন্ট পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় এবং পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। হাবিবা বেগমের করোনা পজেটিভ আসার পর বিকালেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সর্বশেষ মৃত্যুর আগে তার করোনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সাবেক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু!

আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১