ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘের আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো বুধবার ইরান পারমাণবিক চুক্তি বা ইরান চুক্তি হিসেবে পরিচিত যৌথ ব্যাপক পরিকল্পনা বা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনে (জেসিপিওএ) যুক্তরাষ্ট্র বর্ণিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার বা মওকুফের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়া’র।

ডিকার্লো নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাব বাস্তবায়ন সম্পর্কিত বিফ্রিং-এ বলেন, “আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে তেল বাণিজ্য সুবিধা প্রসারিত করার এবং পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ক্রিয়াকলাপের সুবিধার্থে এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বর্ণিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার বিষয়ে মহাসচিবের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

২০১৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজুলেশনে ইরানের পারমাণবিক কর্মসূচি জেসিপিওএ-কে সমর্থন দেওয়া হয়। নিরাপত্তা পরিষদ একটি পরিদর্শন প্রক্রিয়ার সূচনা করে এবং ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলি অপসারণের প্রস্তুতির প্রস্তাব আনে।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সেই সঙ্গে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের সঙ্গে আলোচনাক্রমে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালের ৮ মে ইরান চুক্তি প্রত্যাহারের ঘোষণা দেয়।

ডিকার্লো ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে বোঝাপড়া পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জেসিপিওএ ও রেজুলিউশন ২২৩১ বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘের আহ্বান

আপডেট সময় ০২:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১