ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেওয়ানগঞ্জে কঠোর নজরদারীতে লকডাউন, ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদণ্ড

লকডাউনের প্রথমদিনে কঠোর নজরদারীতে পুলিশ প্রশাসন।ছবি : বাংলারচিঠিডটকম

ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারীতে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন। সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

জানা গেছে, লকডাউনের প্রথমদিন ১ জুলাই সরকারি বিধি নিষেধ অমান্য করে পৌর শহর ,খরমা, দিঘলকান্দি ও বেলতুলী বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করেন ব্যবসায়ীরা। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ লকডাউনে দায়িত্ব পালনের সময় এসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ১১টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে, চলমান লকডাউন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মহব্বত কবীর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে কঠোর নজরদারীতে লকডাউন, ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদণ্ড

আপডেট সময় ০৭:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১