ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

নকলায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

নকলায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথমদিন ১ জুলাই সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা, ব্যাটারিচালিত ইজিবাইক, অটো, মটরসাইকেল আটক করাও হয়েছে।

উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহম্মেদ, সালাউদ্দিন বিশ্বাস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ময়মনসিংহ সেনানিবাসের সেনা কর্মকর্তা ও সদস্যদের মাঠে তৎপর দেখা গেছে।

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন কার্যকর করতে শেরপুর জেলায় কাজ করছে সেনাবাহিনীর ১০০ জন সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার সদস্য। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী হাকিমসহ কর্মকর্তাদের জেলা সদরসহ অন্যান্য উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

আপডেট সময় ০৭:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১