ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

জামালপুর থেকে কুড়িগ্রামের বুড়াবুড়ি ইউনিয়নে আর প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে খাদ্য বিতরণ

আর প্রোগ্রামের আওতায় কুড়িগ্রাম জেলার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শহরের সামাজিক সংগঠন আর প্রোগ্রামের উদ্যোগে ২১ জুন বিকেলে কুড়িগ্রাম জেলার দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সংগঠনটির দুই লাখ ৫০ হাজার বেলার খাবার বিতরণ পূর্তি উপলক্ষে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম সাদি গ্রামের মানব কল্যাণ ছাত্র সংঘ (মাকছাস) থেকে খাদ্য বিতরণ করা হয়।

সামাজিক সংগঠন আর প্রোগ্রাম এই কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে আজীবনের জন্য এই খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ২১ জুন কুড়িগ্রামে কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন আর প্রোগ্রামের ময়মনসিংহ বিভাগের প্রধান, রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্বে নিয়োজিত আমিন মো. খান ও বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ খান সাগর।

উদ্বোধক ইউসুফ খান সাগর বলেন, আইনজীবী রাফি ইসলাম, আমেরিকা প্রবাসী প্রতি সপ্তাহে ১/২ দিন রোজা রাখেন এবং রোজা রাখার ফলে খাবারের টাকা বেঁচে যায়। এই বেঁচে যাওয়া খাবারের টাকা জমিয়ে প্রথম বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি চালু করেন জামালপুর শহরে। এখন জামালপুর, শেরপুর, বগুড়া ও কুড়িগ্রাম জেলায় ১৩০ জন দরিদ্র মানুষ এই কর্মসূচির আওতায় এসেছে।

উদ্বোধনী বক্তব্য রাখেন আর প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ খান সাগর। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, এই দরিদ্র মানুষেরা পাঁচ বছর ধরে প্রতি সপ্তাহে দুই কেজি করে চাল পেয়ে থাকে যা মাসে একজন মানুষ আট থেকে ১০ কেজি চাল পায়। এখন পর্যন্ত দুই লাখ ৫০ হাজারের বেশি বেলার খাবার তাদেরকে সরবরাহ করা হয়েছে।

কুড়িগ্রামে আর প্রোগ্রামের উপকারভোগীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আর প্রোগ্রামের প্রতিষ্ঠাতা রাফি ইসলাম মোবাইলে ইচ্ছা প্রকাশ করে বলেন, সারা বাংলাদেশে এই কর্মসূচি চালু করা হবে। এই সংগঠনে সমাজের স্বাবলম্বী মানুষদেরকে সহযোগিতা করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ছাত্র সংঘ (মাকছাস) এর সভাপতি মো. একরামুল হক, সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, দপ্তর সম্পাদক মো. মাউনুল হাসান, সহসম্পাদক মো. শামীম রহমান সানি, সদস্য মো. নূর আমিন, উপদেষ্টা মো. সুলতান হজুর, আবদুল বাতেন, ছামাদ আলী, মজিবর রহমান ও বিশেষ কৃতজ্ঞতায় সহসভাপতি মো. এনামুল হক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

জামালপুর থেকে কুড়িগ্রামের বুড়াবুড়ি ইউনিয়নে আর প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে খাদ্য বিতরণ

আপডেট সময় ১২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১