ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি।

গ্রেপ্তার আসামি।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর রেলস্টেশন এলাকায় ২১ জুন দুপুরে অভিযান পরিচালনা করে আদালতের জিআরভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার আসামির নাম মো. বাবুল ওরফে মামুন (৩০)। তিনি মেলান্দহ উপজেলার দেউলাবাড়ী গ্রামের মোতালেব হোসেন তারার ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মো. বাবুল ওরফে মামুনকে গ্রেপ্তার করে। তাকে আদালতের জিআর নং-৯৬(১)২০২০, ধারা-এনআই এ্যাক্ট-১৩৮ মূলে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে যে, আসামি মেলান্দহ থানা এবং আশেপাশের এলাকায় চেক জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করে আসছে।

তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১