ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে কিশোরী গণধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সুন্দর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ জুন ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার চুকচুকি গ্রামে। সে ওই গ্রামের লংগড় আলীর ছেলে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিল্পব কুমার বিশ্বাস ১৮ জুন বিকালে জানান, ১৬ জুন দুপুরে ভুক্তোভোগী কিশোরী উপজেলার খ্রিস্টানপাড়া এলাকায় তার খালুর ক্ষেতে করলা তুলতে গেলে গণধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে ১৭ জুন ভুক্তোভোগীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ১৮ জুন বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত সুন্দর আলীকে ১৮ জুন বিকালে আদালতে পাঠানো হবে। অন্যদিকে কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শেরপুরে কিশোরী গণধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১