ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

গাজায় ইসরাইলের বিমান হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরাইল ১৭ ও ১৮ জুন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন ভূখন্ডের যোদ্ধারা ফের ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন হামলা চালানোর পর তারা এ বিমান হামলা চালালো। সেনাবাহিনী ও এএফপি’র সাংবাদিকরা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখন্ডে আগ্নেয় বেলুন হামলা চালানো হয়।’

‘এ হামলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনী হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান ও রকেট হামলা চালায়।’

ফিলিস্তিন ভূখন্ডে থাকা এএফপি’র সাংবাদিকরা বারবার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানান। এ ব্যাপারে সামরিক বাহিনী গাজা সিটি এবং গাজার দক্ষিণের খান ইউনিস উভয় স্থানে হামলা চালানোর কথা জানায়।

ইসরাইল ও গাজা উপত্যকার হামাস শাসকদের মধ্যে পরীক্ষামূলক একটি অস্ত্রবিরতি চুক্তি চলাকালে আগ্নেয় বেলুন ও বিমান হামলা হচ্ছে সর্বশেষ সহিংস ঘটনা। গত ২১ মে এ চুক্তি কার্যকর করা হয়। আর এরফলে ইসরাইল ও হামাসের মধ্যে চলা ১১ দিনের ব্যাপক লড়াইয়ের অবসান ঘটে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

গাজায় ইসরাইলের বিমান হামলা

আপডেট সময় ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১