ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার সজবর খিলা গ্রামে ১৪ জুন বিকেলে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর সদর উপজেলার গনই বড়ুয়া গ্রামের মৃত অপেজ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৩০) ও মুন্সি বাজারের (করিম পাগলা মার্কেট) মৃত করিম মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪০)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ জুন বিকেল সোয়া চারটার দিকে শেরপুর সদর উপজেলার সজবর খিলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জিহাদ মোটর গ্যারেজের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম ও মো. আব্দুল কাইয়ুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইন, নগদ ৩০০ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক

শেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১