ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

সাংবাদিক আজিজুর রহমান ডলের বড় ভাই আতাউর রহমান বুলবুল আর নেই

আতাউর রহমান বুলবুল

আতাউর রহমান বুলবুল

নিজস্ব প্রতিবেদক,
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের কাছারীপাড়া সিংহজানী হাই স্কুল রোড এলাকার মরহুম সাবির উদ্দিন আহমেদের বড় ছেলে এবং দৈনিক জনকণ্ঠের জামালপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডলের বড় ভাই আপন প্রিন্টিং প্রেসের মালিক আতাউর রহমান বুলবুল (৬৩) আর নেই।

তিনি ১৩ জুন বিকেল ৪টা ১০ মিনিটে জামালপুর শহরের কাছারীপাড়া সিংহজানী স্কুল রোডে নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মায়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ জুন রাতে এশার নামাজের পর মরহুমের বাসা সংলগ্ন নতুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নামাজে জানাজার পর জামালপুর পৌরকবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, জামালপুর সদরের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু ও সম্পাদক জাহাঙ্গীর সেলিমসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সাংবাদিক আজিজুর রহমান ডলের বড় ভাই আতাউর রহমান বুলবুল আর নেই

আপডেট সময় ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১