ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাত্তাইয়া জেনিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাত্তাইয়া জেনিন শহরের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। খবর পার্সটুডে’র।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের দুই নিরাপত্তা কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর শাত্তাইয়া একথা বললেন।

১০ জুন এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দিনের প্রথমভাগে জানিয়েছে যে, আযম ইয়াসির এলিউয়ি এবং তাইসির আইয়াসা নামে ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার দুই সদস্য ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের সঙ্গে সংঘর্ষে জামিল মাহমুদ আল-আমুরি নামে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডের এক সদস্য শহীদ হন।

এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শাত্তাইয়া বলেন, এধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১