ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি।

গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্ষণ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ জুন দুপুরে উপজেলার দক্ষিণ চিনাটডুলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আসমত আলী আসিক (১৯)। তিনি স্থানীয় মো. শাহজাহানের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ জুন দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাটডুলী গ্রামে অভিযান চালায়। এসময় ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মো. আসমত আলী আসিককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ ধারায় গত ২৬ এপ্রিল ইসলামপুর থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সত্যতা যাচাই করে গ্রেপ্তার আসামিকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১