ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ব্রাজিল করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকিতে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনায় সর্বোচ্চ মৃত্যু নিয়ে টালমাটাল ব্রাজিল কোভিড -১৯ এর তৃতীয় ঢেউয়ের ঝুঁকির মুখে রয়েছে।

টিকা কর্মসূচির ধীর গতি এবং করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের অভাবের কারণে দেশটিতে করোনার থাবা আবার তীব্র রূপ নিচ্ছে।

ব্রাজিলে এর আগে করোনার দুই দফা সংক্রমণই তীব্র রূপ নিয়েছিল। প্রথম দফার সংক্রমণে ২০২০ সালের জুলাইয়ে দিনপ্রতি প্রায় এক হাজার লোকের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণে এপ্রিলে প্রতিদিন তিন হাজার লোক মারা গেছে। গত এক সপ্তাহ এ ধারা কিছুটা কমে গড়ে প্রতিদিন ১৬শ’ করে লোক মারা যাচ্ছে।

ইতোমধ্যে ব্রাজিলিয়ানরা তাদের স্বাভাবিক কাজকর্মের জীবনে ফিরে গেছে।

কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তৃতীয় দফায় করোনার তীব্র সংক্রমণের হুমকি আসন্ন। আবারো হাসপাতালগুলো রোগীতে উপড়ে পড়তে পারে, খুঁড়তে হতে পারে গণকবর, লাশবাহী ট্রাকগুলো ভরে উঠতে পারে এবং মহামারির কালো দিনগুলোতে আরো সব মারাত্মক দৃশ্যের জন্ম হতে পারে।

ব্রাজিলে করোনার টিকা প্রদানে খুব ধীর গতি চলছে। কিন্তু ঘরে থাকার মতো পদক্ষেপগুলো তুলে নেয়া হয়েছে দ্রুতগতিতে।

এছাড়া ‘গামা’ এবং ‘ডেল্টা’র মতো করোনার ঝুঁকিপূর্ণ ধরনগুলোও সংক্রমণকে দ্রুত করতে পারে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন।

ব্রাজিলে ইতোমধ্যে করোনা ভাইরাসে চার লাখ ৭০ হাজারেরও বেশি লোক মারা গেছে। মৃত্যুর দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। তবে দেশটির প্রতি এক লাখ জনসংখ্যায় করোনায় ২২০ জনেরও বেশি লোক মারা যাচ্ছে। যা বিশ্বে সর্বোচ্চ।

এদিকে করোনার নতুন হুমকির বিষয়ে ব্রাজিলিয়ানরা সচেতন নয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডান পন্থী প্রেসিডেন্ট জায়ের বল সনারো নিয়মিতই করোনা প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে আসছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ব্রাজিল করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকিতে

আপডেট সময় ০১:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১