ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বজ্রপাতে জামালপুরের দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলায় একজন করে মারা গেছেন । ৪ জুন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সময় এসব স্থানে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, ৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে রানা মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। রানা মিয়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ শেষে বাড়িতে ফেরার পথে দিঘিরপাড় এলাকায় বজ্রপাতের শিকার হন। তিনি দেওয়ানগঞ্জের গামারিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

অপরদিকে বিকেল ৫টার দিকে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বাড়ই পটল গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে আঙ্গুরী বেগম (৪৫) নামে একজন গৃহবধূ মারা গেছেন। তিনি স্থানীয় মোজাম্মেল হকের স্ত্রী।

এ ছাড়া সন্ধ্যায় বৃষ্টির সময় মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামের কৃষক তাজেল মণ্ডল (৪০) বাড়ির কাছে মাঠে খড় গোছানোর কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। এ ঘটনায় আহত তাছির উদ্দিনকে (৪৫) আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা স্থানীয় কাজিম উদ্দিনের ছেলে।

দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও থানা সূত্র বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১