ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

বকশীগঞ্জে পাহাড়ে পুলিশের অভিযান, ১২ জুয়াড়ি আটক

বকশীগঞ্জে পুলিশের অভিযানে আটক ১২ জুয়াড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১ জুন দিবাগত রাতে দুর্গম পাহাড়ের গহিন অরণ্যে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গারো পাহাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়ারিদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ৬১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- স্থানীয় লাউচাপড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী, ময়তুল্লাহ শেখের ছেলে আবদুল হক, সামাদ মিয়ার ছেলে আশকর আলী, নুরুল হকের ছেলে রফিক মিয়া, জমের আলীর ছেলে আবদুর রাজ্জাক মিয়া, জবেদ আলীর ছেলে শাহ আলম, মহিল উদ্দিনের ছেলে আওয়াল মিয়া, গাজীউর রহমানের ছেলে রমজান আলী, আবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম, নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান ও ফারাজ উদ্দিনের ছেলে মো. মুন্নাফ মিয়া।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, আটককৃতদের বিরুদ্ধে ২ জুন সকালে বকশীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে এবং দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পাহাড়ে পুলিশের অভিযান, ১২ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১