ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ব্যাংক লেনদেন চালু নতুন নিয়মে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব ব্যাংক লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত করা হয়েছিল। কিন্তু এখন করোনা পরিস্থিতি কিছুটা কমতির দিকে আসায় আধা ঘণ্টা বাড়িয়ে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

৩০ মে নতুন এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

৩১ মে থেকে সব ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকবে। বিধিনিষেধ অনুযায়ী নতুন নিয়মে ৬ জুন পর্যন্ত লেনদেন চলবে। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। প্রত্যেক ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার এবং সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ব্যাংক লেনদেন চালু নতুন নিয়মে

আপডেট সময় ০২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১