ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হচ্ছে না কোপা আমেরিকা। আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।

৩১ মে আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।

গত কয়েক দিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো কনমেবল এই ঘোষণায়।

এবারের কোপার এবারের আসর যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।

এদিকে দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি এখনও নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

আপডেট সময় ০২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১