ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতাসহ নিহত ৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। ২৯ মে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকের বরাত দিয়ে ৩১ মে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

বিমানটিতে সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান, উদ্ধার অভিযানে মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি। সাতজনের কেউ বেঁচে নেই।

আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল, ৩১ মে সকালে উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়।

তার স্ত্রী গুয়েন শামব্লিন লারা ওয়েট ডাউন মিনিস্টার্স নামে একটি ক্রিস্টিয়ান ওজন কমানো গ্রুপের নেতা ছিলেন। ২০১৮ সালে শামব্লিনকে বিয়ে করেন জো লারা। ১৯৮৬ সালে শামব্লিন এ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৯ সালে তিনি ব্রেন্টউডে রেমনান্ট ফেলোশিপ চার্চ প্রতিষ্ঠা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতাসহ নিহত ৭

আপডেট সময় ০২:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১